মুরারিচাঁদ কলেজ, সিলেট-এর ২০২৬ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় এক বা দুই বিষয়ে অকৃতকার্য যেসব পরীক্ষার্থী ২০২৬ সালের উচ্চ মাধ্যমিক (সাপ্লিমেন্টারি) পরীক্ষায় অংশগ্রহণ করতে ইচ্ছুক, তাদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, উক্ত পরীক্ষার ফরম পূরণ কার্যক্রম আগামী ০৫ নভেম্বর ২০২৬ খ্রি. থেকে ০৯ নভেম্বর ২০২৬ খ্রি. তারিখ পর্যন্ত চলবে।
পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক পরীক্ষার্থীদের ফরম পূরণ-সংক্রান্ত প্রয়োজনীয় তথ্য ও নির্দেশনা গ্রহণের জন্য আগামী ০৫ নভেম্বর ২০২৬ খ্রি. তারিখে ফরম পূরণ কমিটির আহ্বায়ক জনাব বিভূতি ভূষণ দাশ-এর সঙ্গে যোগাযোগ করার জন্য নির্দেশক্রমে বলা হলো।
অধ্যক্ষ
মুরারিচাঁদ কলেজ, সিলেট।
